সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে গুণী শিল্পীদের অনুদান প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘তৃণমুল মানুষের জন্য সংস্কৃতি’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা, গুণী শিল্পীদের আর্থিক সহায়তা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির সহাযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার দুপুরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার ও একাডেমির সভাপতি মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক প্রদান শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, একেএম ইয়াহিয়া, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ প্রমুখ।

আলোচনা শেষে, উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত বিভিন্ন বিষয়ে পারদর্শী ২৫জন সাংস্কৃতিক সেবীদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এবং কেন্দ্রীয় শিল্পকলা একাডেমি থেকে প্রেরীত বিশেষ অনুদান প্রদান করা হয়। পরে বাঙ্গালীর ঐতিহ্য পুঁথিগান পরিবেশন করেন প্রবীন শিল্পী সাত্তার বয়াতি, অভিনয় প্রদর্শন করেন প্রবীন নাট্যশিল্পী অপুর্ব রাংসা, আবৃত্তি করেন প্রবীন শিল্পী বীরেশ্বর চক্রবর্ত্তী, সংগীত পরিবেশন করেন শান্ত দে, তন্ধী চক্রবর্ত্তী, তোবারক হোসেন খোকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com