সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে জাল টাকা তৈরির সরঞ্জাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪১৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে জাল টাকা তৈরীর সরঞ্জাসহ ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জাল ভারতীয় রুপি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম।

এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাত রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্না চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসী নামের একটি দোকানে অভিযান চালিয়ে ভেন্নাকান্দা গ্রামের মো.আব্দুল কাদিরের ছেলে সুমন আলী (২২) ও লোহাচোরা গ্রামের মো.শরাফত আলীর ছেলে রিয়াদ (২০) নামে দুই যুবক কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৪১২পিস জাল রুপি, প্রিন্টার ও টাকা ছাপানোর কাগজ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com