বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলহাজতে

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১০ পঠিত

দিগন্ত ডেক্স : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

আজ রোববার দুপুরে লালমনিরহাটের একটি আদালতে ওই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তারসহ ১২ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

এর আগে গত ৭ নভেম্বর হাতীবান্ধা উপজেলা পরিষদের ভিতরে টিআর, কাবিখা, কাবিটা’র ভাগাভাগি নিয়ে পাল্টা-পাল্টি হামলা-মামলা ও অফিস ভাংচুরের অভিযোগ উঠে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর হাতীবান্ধা পরিষদের ভিতরে সৃষ্ট ঘটনা নিয়ে প্রথমে থানায় পরে আদালতের আশ্রয় নেয় উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন ও নারী ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। ওই ঘটনায় ১৭ নভেম্বর আদালতের নিদের্শে নারী ভাইস চেয়ারম্যানের অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেন হাতীবান্ধা থানা পুলিশ। সেই মামলার প্রধান আসামি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন। পরে উচ্চ আদালতে ৬ সপ্তাহের আগাম জামিনও নেয় মশিউর রহমান মামুনসহ বাকী আসামিরা। কিন্তু ৬ সপ্তাহ পার হলেও আদালতের শরণাপন্ন হতে বিলম্ব করেন মশিউর রহমান মামুন। ইতোমধ্যে আদালত তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ রোববার সেই মামলায় ফের জামিন নিতে গেলে লালমনিরহাটের একটি আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের জামিন নামঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com