মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

‘প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ করছে’

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ করছে। খুব দ্রুত এর কাজ শেষ হবে বলে তিনি জানায়। যাতে সাংবাদিকদের বেতন-ভাতাদিসহ নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করা সম্ভব হয়।  

আজ সোমবার সকালে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রেস কাউন্সিল আয়োজিত হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লাহ সুমন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com