মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ঝিনাইদহ-১ আসনের এমপি পদ হাইকোর্টে স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ পঠিত

দিগন্ত ডেক্স : নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত করেছেন হাইকোর্ট।

দুই মাসের জন্য এ স্থগিত আদেশ দেন হাইকোর্ট। তাকে বিজয়ী ঘোষণা করে ইসির গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এবারের সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর পর থেকে আব্দুল হাইয়ের বিরুদ্ধে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে। একাধিকবার শোকজও করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 

৪ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় জামিন পান মো. আব্দুল হাই। গত ২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।  পরে ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এখানে কেন্দ্রের সংখ্যা মোট ১১৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com