সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ্য পরিবারে টাকা বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩০৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি  :  ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ্য ৭০টি পরিবার কে আর্থিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে এ অর্থ বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্থ্য পরিবার গুলো যেনো একটু স্বাচ্ছন্ন জীবন যাপন করতে পারে সে লক্ষে প্রত্যেক পরিবারকে নগদ সাত হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, মো. রহিত হাসান, ইউপি সদস্য, সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বিতরণ পুর্ব আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন, মাঠ কর্মকর্তা ছবি মারাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সুপারভাইজার মায়া মান্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com