শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর জনসভায় দুর্গাপুর থেকে ১০হাজার যুবলীগ কর্মীর অংশগ্রহন

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৬০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : ‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’’ এই প্রতিপাদ্যে গণতন্ত্রের মানস কন্যা, দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে একনজর দেখতে ও নির্দেশনামুলক বক্তব্য শুনতে, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা থেকে বাস, ট্রেন, পিক-আপ, মিনিবাস, ট্রাকসহ, সিএনজি ও মোটরসাইকেল যোগে জনসমাবেশে যোগ দিয়েছেন প্রায় ১০ হাজারেরও বেশি যুবলীগ নেতাকর্মী।

স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর নির্দেশনায়, দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জি‘র নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিয়েছে প্রায় ১০ হাজারেরও বেশি যুবলীগ নেতাকর্মীরা। ভোর থেকে রাস্তায় দীর্ঘ জ্যাম থাকার কারনে প্রায় ৮ কিলোমিটার রাস্তা পায়ে হেটে মিছিল করতে করতে নেতাকর্মীরা ওই জনসমাবেশে যোগ দেন।

শনিবার বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। এর আগে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com