বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দুর্গাপুরে নতুন ইউএনও‘র যোগদান

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। বুধবার (১১ অক্টোবর ) বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান নতুন ইউএনও‘র কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

মো: আরিফুল ইসলাম প্রিন্স ৩৫তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা। দুর্গাপুরে যোগদানের পূর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে বরিশালের গৌড়নদী উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ওনার জন্মস্থান বরগুনা জেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, এ উপজেলা কে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। দুর্গাপুর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষে সকলের সহযোগিতা চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবো। এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com