সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে রক্তদানে উৎসাহ বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৬০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে রক্তদানে উৎসাহ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

উদ্বোধনপুর্ব আলোচনা সভায়, সংগঠনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, এমকেসিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম মাহামুদুল হাসান, ডাক্তার জীবন, শিক্ষক আমিনুল হক, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।

বক্তারা, রক্তদানে উৎসাহ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। সেমিনার শেষে ওই বিদ্যালয়ে এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শাখা উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কারো রক্তের প্রয়োজন হলে সহজেই ফাউন্ডেশনের সদস্যদের সাথে যোগাযোগ করে রক্ত গ্রহন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com