বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় চিনি সহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঝানজাইল এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। আটক চোরাচালানি মো. ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে ওই চিনি দেশিয় কম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভিতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনী কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com