বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুই কেজি ৬৫০ গ্রামের ইলিশ ১৩ হাজারে বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৫ পঠিত

দিগন্ত ডেক্স : পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।

গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী বলেন, এত বড় ইলিশ মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিই। পরে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটিকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com