বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হোটেল থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৫২ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজার শহরের এক আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে সানমুন আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বে ছিলেন এবং পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। তার বাড়ি শহরের ঘোনারপাড়া এলাকায়।

ওসি রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে। মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com