মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কলমাকান্দায় ভারতীয় মদসহ দুই তরুণ আটক 

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩৮৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় ২৬ বোতল ভারতীয় মদসহ দুই তরুণকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিনগত ভোরে উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোজাহিদ (২০) ও দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের হাতেম আলী ছেলে মো. আব্দুল্লাহ (২১)।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌরীপুর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে আটককৃতদের নামে থানায় মামলা দায়ের করে রোববার দুপুরে  নেত্রকোনা আদালতে প্রেরণ করা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 digantabangla24.com