রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

ডিআইজি পদমর্যাদার ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২২৯ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশ পুলিশের ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে ঢাকা হাইওয়ে পুলিশে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আবদুল আলীম মাহমুদকে অ্যান্টিটেররিজমে বদলি করা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com