শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ অনলাইনে দেখবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩২৭ পঠিত

দিগন্ত ডেক্স : টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে অল্প রানে রুখে দিয়েও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ পরাজয়ের পর এবার ওয়ানডে সিরিজে ভারত নারী দলের বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা। রোববার (১৬ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে লড়বে এই দুই দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ধারাভাষ্যসহ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজ দলকেই ফেভারিট হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। শনিবার (১৫ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ফেভারিট মনে করি। আমরা শেষ ম্যাচটা জিতেছি। ফরম্যাট ভিন্ন হলেও আমি আমাদেরই এগিয়ে রাখবো।’

নিজেদের ভুলগুলো সংশোধন করে ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারলে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা সম্ভব বলে মনে করেন জ্যোতি। তিনি বলেন, ‘আমরা কালকে কম ভুল করে গেম প্ল্যান অনুযায়ী খেলতে হবে। ভুলগুলো নিয়ে কোচিং স্টাফরা আমাদের সঙ্গে কথা বলছে। প্রায় সময়ই দেখা যায়, আমাদের জুটির ঘাটতি থাকে। এগুলোর যদি ১০-১৫ শতাংশ উন্নতি করতে পারি তাহলে আরও ভালো খেলা সম্ভব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com