শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা

ধানমন্ডিতে শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩২১ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকে আজ আদালতে পাঠানো হচ্ছে।

ওসি আরও বলেন, মাহাদী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার কাজই ছিল বিভিন্ন এলাকায় ঘোরা। ঘটনার দিনও সে ধানমন্ডি লেকে গিয়ে ভুক্তভোগীকে একা দেখে টার্গেট করে। পরে তাকে নানা কথার ফাঁদে ফেলে ধর্ষণ করে। মাহাদী ঢাকার কল্যাণপুরে তার মামার বাসায় থাকতো। বরিশাল থেকে এসে সেখানে সে থাকত  আর ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াত। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তারা লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে স্বীকার করেছে। এ ছাড়া একবার সাইকেল চুরি করতে গিয়ে সে ধরা পরেছিল বলে জানতে পেরেছি।

ধর্ষণের এ ঘটনায় মঙ্গলবার ধানমন্ডি থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com