বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

সুন্দরবনে হরিণের মাংসসহ তিন শিকারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৮৯ পঠিত

দিগন্ত ডেক্স : পূর্ব সুন্দরবনের কচিখালী থেকে রান্না করা হরিণের মাংসসহ তিন শিকারীকে আটক করেছে বনরক্ষিরা। এসময় তাদের কাছ থেকে ২৫০ ফুট হরিণ ধরা ফাঁদ ও একটি ট্রলার উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ মাহাবুব হাসান জানান, শনিবার দিবাগত রাতে কচিখালীর বনরক্ষিরা নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদে খবর পেয়ে শুকপাড়া এলাকার বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় তিন শিকারিকে আটক করতে সক্ষম হন।

আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের পুত্র নিজাম চাপরাশি ও জালাল মিয়ার পুত্র মিরাজ। এসময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলে তিনি জানান।

এসিএফ জানান, শিকারিদের ফাঁদে আটকে পড়া একটি হরিণ জবাই করে রাতেই তারা ট্রলারে রান্না করে খায় এবং অবশিষ্ট মাংস আনিস মোল্লা নামের এক শিকারির মাধমে পাচার করে দেয়া হয় বলে আটককৃতরা স্বীকার করেছে। এসময় শিকারিদের কাছ থেকে রান্নাকরা কিছু মাংস উদ্ধার করা হয়। আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বন বিভাগের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com