মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে স্কুল ও কলেজ ক্যাম্পাসে মশা নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং মশা নিধন ওষুধ ছিটানো হয়।

এ সময়, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনি। এছাড়া দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের নিজেদের বাড়ি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com