শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে নেত্রকোনার দুর্গাপুরে এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি‘র বিভিন্ন বয়সী নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ ঘিরে সুসং সরকারি কলেজ মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ৫৫-৬০ এমনকি ৭০ বছর বয়সী খেলোয়াড়দেরও এদিন মাঠে নেমে ফুটবল খেলতে দেখা যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সুসং সরকারি কলেজ মাঠে খেলায় উপজেলা বিএনপি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া এবং পৌর বিএনপি দলের অধিনায়ক ছিলেন পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ।

খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা। বয়সের ব্যবধান থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়েনি। অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো ম্যাচটিই হয়ে ওঠে উপভোগ্য। মাঠের চারপাশে জড়ো হয়েছে শত শত দর্শক। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও গোলের মুহূর্তে দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। খেলায় পুরস্কার হিসেবে রাখা হয়েছিল ৩টি খাসি, যা ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

আয়োজকরা জানান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি‘র উদ্দ্যেগে দুর্গাপুর-কলমাকান্দা উপজেলাকে মাদকমুক্ত’ করার যে ঘোষণা ও প্রত্যয়, তারই ধারাবাহিকতায় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এমন আয়োজন উপজেলাব্যাপি অব্যাহত থাকবে।

তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শুধু সচেতনতামূলক বক্তব্য নয়, তাদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করাও জরুরি। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা গেলে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির চর্চা বাড়বে।
আয়োজকদের মতে, মাদক নয়, খেলাধুলার মাধ্যমেই গড়ে উঠুক সুস্থ-সুন্দর প্রজন্ম।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির এ প্রীতি ফুটবল ম্যাচ কেবল একটি ফুটবল খেলা নয়, বরং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, বিভিন্ন বয়সী মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন ছড়িয়ে দেয়ার একটি ব্যতিক্রমী আয়োজন হিসেবে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com