শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের ছুটির দিনেও চলছে বিদ্যালয়ে ফ্যান-লাইট, ক্ষুব্ধ স্থানীয়রা বাড়ছে পদ্মার পানি, বন্দি ৫০ হাজার মানুষ, বন্ধ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন : ডেপুটি স্পীকার শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক ব্যাংক থেকে বিনা সুদে ঋণ, পাবেন যারা দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ পঠিত

দিগন্ত ডেক্স : নরসিংদীর শিবপুরে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরিদল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান।

উদ্ধার ব্যক্তিরা হলেন– গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে শান্ত (২৪)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাখপুর গ্রামে আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত বেড়াতে এসেছিলেন।

শুক্রবার বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা ব্যক্তিরা স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com