বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অভিনব কায়দায় ওষুধের মোড়কে বহনকালে দুইশো পিস ভারতীয় নেশাজাতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার পলাশককান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের নিকটবর্তী একটি মাংস বিক্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের শরীর তল্লাশি করলে পকেট থেকে মাদকের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো নিজেদের নয় বলে দাবি করে। পরে আটকৃতরা উপস্থিত পুলিশ ও জনতাকে বিভ্রান্ত করার জন্য জানায়, অন্য কোনো এক ব্যক্তি এই প্যাকেটগুলো তাদের কাছে সাময়িকভাবে রাখতে দিয়েছিল।

এসময় এসআই মো. জাকির তাদের দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে উপস্থিত জনতার সামনে সুস্পষ্ট প্রমাণ তুলে ধরে তা নিশ্চিত করেন, মাদকগুলো সরাসরি ওই যুবকদের পকেট থেকেই উদ্ধার করা হয়েছে। এরপর পুলিশ কর্মকর্তা সেখানে উপস্থিত সাধারণ মানুষকে সাক্ষী রেখে উদ্ধারকৃত মাদকের বিবরণ দেন। সেখানে ২০টি টেবল্যাটের পাতা রয়েছে এবং প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট আছে। অর্থাৎ ওই দুই যুবকের কাছ থেকে ২শত পিস নেশাজাতীয় ভারতীয় ‘টাপেন্টাডল’ ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে মাদক কারবারিরা ইয়াবা বা অন্যান্য পরিচিত মাদকের বদলে ওষুধের মতো দেখতে এ ধরনের নেশাজাতীয় ট্যাবলেট (টাপেন্টাডল) পাচারের নতুন কৌশল অবলম্বন করছে।” এটি মাদক পাচার ও সেবনের নতুন চক্রান্ত ও ফাঁদ।” প্রকাশ্য দিবালোকে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com