বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ পঠিত

দিগন্ত ডেক্স : সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়নের পাশাপাশি ডিজিটাল পদ্ধতি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে আসবে। চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।

দুপুরে বিজিবির সিলেট সেক্টরের কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, পরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বিশেষ পর্যালোচনাসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এ ছাড়া সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com