শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সীমান্তবর্তী পাহাড়ি জনপদ নেত্রকোনার দুর্গাপুরে ‘‘মাদককে না বলতে’’ স্থানীয় যুবকদের আয়োজনে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফাড়ংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে জমজমাট ফাইনাল ম্যাচে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাড়ংপাড়া টাইগার স্পোটিং ক্লাব।

ফাইনালে মুখোমুখি হয় ফাড়ংপাড়া কিংস স্পোটিং ক্লাব ও ফাড়ংপাড়া টাইগার স্পোটিং ক্লাব। খেলার শুরু থেকেই দুইদলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ফল নির্ধারণে আরও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু অতিরিক্ত সময়েও গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫-৩ গোলে ফাড়ংপাড়া কিংসকে পরাজিত করে শিরোপা জয় করে ফাড়ংপাড়া টাইগার। রুদ্ধশ্বাস এই ফাইনাল ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো ম্যাচজুড়েই দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি মন্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দুল ইসলাম। এ সময়, খলিলুর রহমান মাস্টার, বিদ্যুৎ সরকার, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাইদুল ইসলাম, কামাল হোসেন, কামরুজ্জামান বাদল, হারেজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। দুইদলে অংশনেয়া খেলোয়ারদের জার্সি উপহার দেন বিএনপি নেতা হায়দুল ইসলাম।

আয়োজকরা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকার তরুণ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ী দল ফাড়ংপাড়া টাইগারের খেলোয়াড়দের হাতে একটি খাসি ও রানার্সআপ দলের মাঝে নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জমজমাট এই টুর্নামেন্টের মধ্যদিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে মাদককে না বলা এবং খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com