বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ পঠিত

দিগন্ত ডেক্স : সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশুসন্তানকে হত্যার পর পৃথক দুটি স্থানে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বাবা কামরুলের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি একাই বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তার দুই সন্তানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি শিশুর মরদেহ হাওরে ভেসে ওঠে। পরদিন বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আরো একটি শিশুর মরদেহ পাওয়া যায়। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com