শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ১০ বছর বয়সেই টেলিভিশনের সংবাদ পাঠিকা আয়েশা টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা : অর্থমন্ত্রী কংস নদীর ভাঙন রোধে, বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৬ পঠিত

ডেক্স নিউজ : নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে একসঙ্গে চার মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার ছাত্রী।

স্থানীয়রা জানায়, মাদরাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী বাড়িতে ফিরে পাশের একটি খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তাবিয়া, আয়েশা, জান্নাতসহ চারজন পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় একটি খালে ছয় শিক্ষার্থী গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। বাকি দুজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে বেঁচে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com