শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি ঈদের মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আযহার নামাজ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮.০০ঘটিকা থেকে উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে শুরু হয়েছে ঈদুল আযহার জামাত। শহরের বিভিন্ন সড়ক পরিচ্ছন্নতা করন সহ উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যাবস্থা।

দুর্গাপুর পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়ে প্রায় ১৩৭টি ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮.০০ঘটিকা থেকে শুরু করে সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই জামাত। পৌরশহরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় বায়তুস সালাম জামে মসজিদে এবং ৮.৩০ মিনিট থেকে জামেউল উলমু কাচারী মসজিদ ও উপজেলা পরিষদের মারকাজ মসজিদ, দ্বীনি আলীম মসজিদ সহ অন্যান্য মসজিদ গুলোতে।মারকাজ মসজিদে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান দুর্গাপুর উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিটি মসজিদে ঈদের নামাজ শেষে, দেশ ও জাতির কল্যান এবং বিশ্বের নির্যাতিত মুসলিমদের উপর মহান আল্লাহর রহমত নাযিলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মহান আল্লাহর সান্নিধ্য লাভ এবং অসুস্থ্য রোগিদের রোগমুক্তি ও সকল হাজ্বী সাহেবদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com