শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপি‘র প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিয়াজুল করিম। বুধবার (২৭ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল করিম বলেন, আমি ছাত্রদল, যুবদল বর্তমানে মুল দলে থেকে সুনামের সাথে রাজনীতি করে যাচ্ছি। আমাদের মানবিক নেতা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি মহোদয়ের আদর্শ বুকে ধারণ করে, সততা ও নিষ্ঠার সাথে এলাকায় কাজ করে যাচ্ছি। ব্যাক্তিগত উদ্দ্যেগে এলাকায় করোনা কালীন সময়, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমত সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা করেছি।

এছাড়া, অসহায় ও গরীব মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সহ ছিন্নমূল মানুষের জন্যও সহায়তা করে যাচ্ছি। এছাড়া সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজও করে আসছি। আমি আশা করছি দল আমার এই কাজের মুল্যায়ন করবে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে ওয়াদা করছি, আমি নির্বাচিত হলে সাধারণ ভোটারদের আমানত কোনদিন তসরুপ করবো না। সকল শ্রেনী-পেশার মানুষের বিপদ-আপদে পাশে থেকে মুরব্বীদের পরামর্শ নিয়ে সকল কাজ পরিচালনা করবো। আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে দুর্গাপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো আমার দেয়া কথা রাখতে পারি। আসসালামু আলাইকুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com