শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ সাকের আহমেদ এর আয়োজনে, নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার দক্ষিণপাড়া আবাসনে বসবাসরত বিভিন্ন শ্রেনিপেশার মানুষের সাথে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও চুরি-ছিনতাই বিরোধী এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সর্বস্তরের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার নবাগত ওসি সাকের আহমেদ বলেন, স্থানীয়দের উদ্দ্যেশ্যে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে এবং সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকলে মিলে সহযোগিতা করলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে এসকল ব্যাধি রোধ করবো ইনশাআল্লাহ্।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও জুয়া সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। চুরি, মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ব্যাধির ক্ষতিকর দিক তুলে ধরে, সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়।

এসময়, দুর্গাপুর থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com