রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সাবেক হুইপ এম এ করীম আব্বাসীর শারীরিক খোঁজ নিতে, হাসপাতালে ডেপুটি স্পিকার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রবীণ রাজনীবিদ এম.এ করিম আব্বাসীকে দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার শয্যাপাশে বেশকিছু সময় অবস্থান করে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন।

হাসপাতালে অবস্থানকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক এমপির সাথে কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সাথে থাকা আত্মীয়-স্বজন এবং চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত অবগত হন। এ সময় তিনি প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তিত্বের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এডভোকেট এম এ করিম আব্বাসী নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও বর্ষীয়ান ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়রি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জাতীয় সংসদের ঢাকা বিভাগীয় হুইপ হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

প্রবীণ এই নেতা ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি নেত্রকোনা জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৬ সালে তিনি কর্ণেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বদাই মানুষের পাশে থাকা এমন প্রবীণ নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তার পরিবার ও শুভাকাঙ্খীদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com