মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

গুরুত্বপূর্ণ সড়কে পানি-কাদা, ভোগান্তিতে পথচারী ও যানবাহন – সমাধানের আশ্বাস এলজিইডির

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত মাত্র ১৫০ গজ অংশে জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য এই অংশে বৃষ্টির পানি জমে থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ছোট ছোট জলাশয়ের মতো রূপ নিয়েছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে। কোথাও কোথাও কাদা ও পানির কারণে হাঁটাচলা করাও দুঃসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস ও ট্রাক চলাচল করে। হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যাটি কোনোভাবেই সমাধান হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার করার পর থেকেই চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত অংশে পানি জমে থাকার প্রবণতা শুরু হয়। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণেই এই সমস্যা স্থায়ী রূপ নিয়েছে বলে ধারণা তাদের।

কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার বলেন, “সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম জানান, সমস্যাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, “সড়কটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

ওই সড়কের বাসিন্দা আমিনুল আলম মতে “মাত্র ১৫০ গজ সড়কের দুর্ভোগ পুরো এলাকার মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ সমস্যার স্থায়ী সমাধান মিলবে না।”

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com