মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে নিম্নমানের ভেজাল মরিচ ভাঙানোর দায়ে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের ও ভেজাল মরিচ ভাঙানোর অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

অভিযান সূত্রে জানা যায়, নিম্নমানের মরিচ মিশিয়ে মেশিনে মরিচ ভাঙানো ও ভেজালের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন হাফিজুর রহমান ও ভূবন দেবনাথ। তাদের মধ্যে হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা এবং ভূবন দেবনাথকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে তারা নিম্নমানের ও ভেজাল মরিচ ভেঙে বাজারজাত এবং দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমতি ও বৈধ কাগজপত্রও না থাকায় তাদের এ জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, জনস্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com