বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বৈশাখী ভাতা নিয়ে পে স্কেলে বড় সুখবর

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ পঠিত

দিগন্ত ডেক্স : নবম পে স্কেলে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।

সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করা হবে।

পে কমিশনের একজন সদস্য সাংবাদিকদের বলেন, বৈশাখী ভাতা বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। তবে ঈদ বোনাস আগের মতোই থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com