বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দুই দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ পঠিত

দিগন্ত ডেক্স : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে দলটি। 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মূল অংশগুলো নিচে তুলে ধরা হলো : সোমবার (১৯ জানুয়ারি): সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

রিজভী জানান, মাজার জিয়ারতের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া ওইদিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনাসভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) : সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দুই দিনের এই কর্মসূচি গ্রহণ করেছি। ১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন।’

তিনি আরো জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বাইরেও জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com