কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দায় সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. তারা মিয়া (গরুর গাড়ি) এবং সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল বেগ (হাড়িকেন) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ১ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৯ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য বিজয়ীর হলেন – কার্যকরী সহসভাপতি পদে মো. ফরিদ আহম্মেদ (কাপ-প্লেট), সহ-সভাপতি পদে মো. সাজু আহম্মেদ (আম), সহ-সাধারণ সম্পাদক পদে মো. বাচ্চু মিয়া (ফুটবল), সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরে আলম (নিশান) এবং দপ্তর সম্পাদক পদে মো. হান্নান তাং লালছু (দোয়েল পাখি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পদে মো. মিলন আকন্দ এবং কোষাধ্যক্ষ পদে মো. জামাল মিয়া। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মো. বজলুর রহমান।
স্থানীয় শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর নির্বাচনে অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। নির্বাচিত নতুন নেতৃত্বের প্রতি তারা শ্রমিক স্বার্থ রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
Leave a Reply