মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় সড়ক পরিবহন শ্রমিক শাখার নির্বাচন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দায় সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. তারা মিয়া (গরুর গাড়ি) এবং সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল বেগ (হাড়িকেন) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১ হাজার ৯৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৮৯ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য বিজয়ীর হলেন – কার্যকরী সহসভাপতি পদে মো. ফরিদ আহম্মেদ (কাপ-প্লেট), সহ-সভাপতি পদে মো. সাজু আহম্মেদ (আম), সহ-সাধারণ সম্পাদক পদে মো. বাচ্চু মিয়া (ফুটবল), সাংগঠনিক সম্পাদক পদে মো. নূরে আলম (নিশান) এবং দপ্তর সম্পাদক পদে মো. হান্নান তাং লালছু (দোয়েল পাখি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পদে মো. মিলন আকন্দ এবং কোষাধ্যক্ষ পদে মো. জামাল মিয়া। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মো. বজলুর রহমান

স্থানীয় শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর এমন উৎসবমুখর নির্বাচনে অংশ নিতে পেরে তারা সন্তুষ্ট। নির্বাচিত নতুন নেতৃত্বের প্রতি তারা শ্রমিক স্বার্থ রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com