রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬২ পঠিত

দিগন্ত ডেক্স : ঝিনাইদহ সদরে নদীর পানিতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিম (৬) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাতলামারী এলাকার নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

আরিয়ান ওই গ্রামের সোহেল রানার ছেলে ও তাসনিম তারা মিয়ার মেয়ে। নিহত দুজনই চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, সকালে ভাই-বোন মিলে নবগঙ্গা নদীর ধারে খেলতে যায়। সে সময় অরিয়ান পা ফসকে নদীতে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে তাসনিমও পানিতে পড়ে যায়। তখন অন্য শিশুরা দেখে তাদের বাড়িতে ঘটনাটি জানায়। পরিবারের লোকজন এসে তাদের মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com