রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি-বাস সংঘর্ষে শিশু নিহত, আহত ২২

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২২ পঠিত

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা নামক এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বরিশাল ফিরছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং র‍্যাবের গাড়িতে থাকা ২২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময় র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com