বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে অভিযান : ডাম্পট্রাক চালককে কারাদণ্ড, বালু জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৫ পঠিত
?????????????

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ডাম্পট্রাক চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বালু জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

দণ্ডপ্রাপ্ত শান্তিরঞ্জন দেবনাথ (৪৭) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত চন্দ্র ধর দেবনাথের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ডাম্পট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বালু পাচারের প্রস্তুতির গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় ডাম্পট্রাক চালক শান্তিরঞ্জন দেবনাথকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় প্রায় ৫২০ ঘনফুট অবৈধ চিকন বালু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার ৮০০ টাকা।

আটককৃত ব্যক্তি অপরাধ স্বীকার করলে ২০১০ সালের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com