সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ট্রলার বোঝাই ভারতীয় গাঁজার চালান জব্দ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ পঠিত



সিলেট ডেক্স : ফেরিঘাটে ট্রলার বোঝাই ভারতীয় গাঁজার চালান সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লক্ষীপুর গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে শাহজাহান মিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।


এরপুর্বে সোমবার রাতে উপজেলার চাঁনপুর বাজার ফেরিঘাট এলাকা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারের ভেতর থেকে ৩৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে থানা পুলিশ।


একই সাথে গাঁজা কারবারে জড়িত থাকায় রানা সরকার, শাহাজাহানকে গ্রেফতার করে পুলিশ।
জব্দকৃত গাঁজা সহ ট্রলারের অনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা।


জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী জানান, ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার রাতে পুলিশ বাদীহয়ে থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com