সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানে, বিপুল পরিমান মদ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা উত্তর বারোমারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মংগলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সাত সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর বারমারী নামক স্থান থেকে মাদকের চালানটি আটক করা হয়। যা সীমান্ত মেইন পিলার ১১৬৩/৩-এস হতে প্রায় সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানকালে টহল দলটি পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এরমধ্যে ২৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ এবং ৪৮ বোতল ‘কিংফিশার’ ব্র্যান্ডের মদ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং জব্দকৃত মাদক দ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com