সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, আদিবাসীদের উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এলাকার উন্নয়নের স্বার্থে নেত্রকোনার দুর্গাপুরে, ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা শুরু করেছে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিক্ষার্থী অভিভাবকগণ। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের উত্তরগোপালপুর এলাকায় মিশনারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইসচেয়ারম্যান বিশাকা রাংসা এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক
নীরেশ রুরাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সম্মানীত সদস্য সেবিনা মারাক, মৃনাল কান্তি বানাই, অর্জুন রাংসা, জিতু মারাক সহ আরো অনেকেই।

আদিবাসী এক অভিভাবক বলেন, পরিবর্তনের লক্ষে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, আমরা এবার ধানের শীষে ভোট দেবো। আদিবাসীদের বিভিন্ন বাড়িতে ব্যারিস্টার কায়সার কামাল এসেছেন। আমাদের সুখ-দুঃখের কথা শুনেছেন। বিগত ২০ বছরেও এভাবে কেউ আমাদের খোঁজ করেনি। আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় করতেই সকলে মিলে এবার ধানেষ শীষে ভোট দিবো।

আদিবাসী নেতারা বলেন, ছড়ার পানি বোরে ধান ক্ষেতে দিতে কাঠা প্রতি ৮শত টাকা লাগতো, এবার কায়সার কামাল আমাদের বিনামুল্যে ধান ক্ষেতে পানি দেয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে বিএনপি মনোনীত প্রার্থী, ব্যারিস্টার কায়সার কামালকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আমাদের এলাকার গর্ব ও অনুপ্রেরণা। তিনি এমপি নির্বাচিত না হয়েও উপজেলার সাধারণ মানুষের জন্য যে কাজ গুলো করে গেছেন তা সত্যিই অতুলনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com