শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।

এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে আসন বণ্টনের ঘোষণা দেয় জামায়াত ইসলামের নেতৃত্বে সম্ভাব্য ১১ দলীয় নির্বাচনী জোট। তবে সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com