সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নেত্রকোনা-১ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ত্রুটি থাকায় দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ঘোষণা দেন।

বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার সভাপতি মো. আলকাছ উদ্দীন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান (সোহাগ)।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্টি)।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নেত্রকোনা ১ আসনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে বিভিন্ন ত্রুটি থাকায় দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী ইচ্ছা করলে আপিল করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com