মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি- ০৪২২ এর আয়োজনে ২৮৩জন শিশুদের মাঝে উপহার সামগ্রী – ২০২৫ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বারোমরি কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।

এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণে পুরো কম্প্যাশন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়েছে। আলোচনায় এলসিসি কমিটির সভাপতি পাস্টার কম্প কুমার ম্রং এর সভাপতিত্বে শিক্ষক কৃপাঞ্জলী চাম্ভুগং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক এলিসন ঘাগ্র। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, পাস্টার মিহির চন্দ্র কুবি প্রমুখ। এছাড়া সমাজকর্মী লোপন আতিওয়ারা, তুলি নকরেক, শিক্ষক আলো মৃ, ম্যাথিউস রাংসা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উৎসবের অংশ হিসেবে ২৮৩জন শিশুদের মাঝে উপহার হিসেবে শীতের কম্পোডার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিশুদের মানুষিক বিকাশ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ভাগ করে নিতেই মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ এক ব্যতিক্রমী আয়োজন। পরে শিশুরা তাদের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গান ও নাচ পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com