মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নিহত আরফানের পরিবারের পাশে ইউএনও মাসুদুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে পড়ে নিহত শিশু আরফান (৩)–এর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

শুক্রবার রাতে ইউএনও মাসুদুর রহমান নিহত আরফানের বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের আহ্বান জানান। শিশু আরফানের আকস্মিক মৃত্যুতে পরিবার যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তা গভীরভাবে অনুধাবন করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরে ইউএনও মাসুদুর রহমান নিহত শিশুর কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত স্থানীয়রা বলেন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সরাসরি এসে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কিছুটা হলেও মানসিক সান্ত্বনা পেয়েছেন। এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসার সাড়া ফেলেছে।

স্থানীয় প্রশাসনের এমন মানবিক ভূমিকা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রের উপস্থিতি আরও দৃশ্যমান করবে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com