মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান।

বক্তরা বলেন, ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। হাদীর খুনিদের বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, এই ধরনের ঘৃন্য কাজ সিপিবি কোনোভাবেই সমর্তন করে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, দেশের মানুষ এই সরকার কে ক্ষমা করবে না।

বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। সারাদেশে এই হত্যাকান্ড, বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ কোন ক্রমেই মেনে নিতে পারছি না। জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি। আমরা হাদীর হত্যাকান্ড ও বিভিন্ন ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেইসাথে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগ দাবী করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com