মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় জুলাই আন্দোলনের স্বপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ পঠিত
??????????

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই আন্দোলনের স্বপক্ষে শক্তির ব্যানারে কলমাকান্দা উপজেলায় আট দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বাদ আছর আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশের সূচনা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 বক্তারা জুলাই আন্দোলনের শহীদ শরীফ ও ওসমান হাদের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং চলমান আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আমানুল ইসলাম। মিছিল শেষে খেলাফত মজলিসের হাফেজ আবদুল কাদির দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com