দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের আদর্শ বিদ্যাপিঠ এডভান্সড মডেল স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহঃস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্কুল চত্ত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায়, স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল হকের সভাপতিত্বে, সহকারি শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ইয়াহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক সজিম সাইন, পলাশ সাহা, শিক্ষার্থী অভিভাবক ডাঃ কামরুল ইসলাম প্রমুখ।
এবার এই স্কুল থেকে বার্ষিক মুল্যায়ন পরীক্ষায় শতভাগ পাশ করেছে। আলোচনা শেষে, স্কুলে শতভাগ উপস্থিতির জন্য শিক্ষক শঙ্খদ্বীপ শান্তে এবং পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তিতে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply