মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় লরির ধাক্কায় শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লরির ধাক্কায় সাব্বির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি লরি উত্তর দিকে যাচ্ছিল। এ সময় সাব্বির শিশুসুলভ কৌতূহলবশত লরিটির পেছনে দৌড় দেয়। একপর্যায়ে লরির বডির পেছনে ধাক্কা লেগে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টুশিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বিরের দাদা শুকুর আলী বলেন, “একটু অসাবধানতার কারণেই আমার নাতিটাকে হারাতে হলো। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com