মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি রুখবো – সোনার বাংলা গড়বো, এই শ্লোগানটি যদি নিজেদের মধ্যে লানল করতে পারি তাহলেই নিজেদের মধ্য থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। সমাজের প্রতিটি ক্ষেত্রে সকলকে প্রতিবাদী হতে হবে। সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি রুখতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com